ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেলো মাদরাসা ছাত্রের, নারীসহ আহত ৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

নড়াইল প্রতিনিধি

 নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুন (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মিঠুন বিশ্বাস ওই গ্রামের আমিনুর বিশ্বাস এর ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মিঠুল ও তার বাবা আমিনুর তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিঠুলকে মৃত ঘোষণা করেন।

 

এ দিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু'জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত তিনজনই আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

 

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেলী জামান জানান, মিঠুল নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এ ছাড়া আহত বাকী আহতরা আশংকামুক্ত রয়েছেন।

 

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরাআর 


এ সম্পর্কিত আরো খবর