ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস

জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগ


জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বাস সার্ভিস

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৮:২০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া  কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে  জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। গতকাল ২৬ জুন সকাল ৮ টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়। পরিক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরিক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এ রকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছে ও পরিক্ষা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে পরিক্ষার্থীরা। এ  বিনামূল্যে এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।


সরকারি মুড়াপাড়া কলেজের পরিক্ষার্থীরা জানান, এবারের মতো পূর্বে কেউ আমাদের কলেজের পরিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেনি। এবছর আমাদের কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আমাদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস দিয়েছেন। এ বাস পেয়ে আমরা অনেক খুশি। বাস পাওয়ার কারণে আমরা সঠিক সময়ে পরিক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে পারবো এবং আমরা নিশ্চিন্তে পরিক্ষা দিতে পারবো। আমরা চাই এরকম ভাবে সবসময় যেন এ কলেজ থেকে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা গোলাম ফারুক খোকনকে ধন্যবাদ জানাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেন, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের  দীর্ঘদিনের একটি সমস্যা ছিলো। পরিক্ষার্থীদের এ সমস্যাটি সমাধানের জন্য আমরা জিয়া মেমোরেবল পক্ষ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। পরিক্ষার্থীরা যাতে করে সঠিক সময়ে পরিক্ষার হলে পৌছাতে পারে।  এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।  ####

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর