ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী

ভয়ে বাংলায় কথা বলছেন না ভারতের পশ্চিমবঙ্গের মানুষ


ভয়ে বাংলায় কথা বলছেন না ভারতের পশ্চিমবঙ্গের মানুষ

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৯:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্যান্য রাজ্যে কাজ করা পশ্চিমবঙ্গের বাঙ্গালিরা ভয়ে বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিয়েছেন। বাংলা বললেই তাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করে হেনস্তা করা হচ্ছে। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা মোজাহের শেখ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, উত্তর দিনাজপুরের বিভিন্ন গ্রামের প্রায় ২৫০ জন মানুষ রাজস্থানে কাজ করেন। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার পর তাদের সবাইকে পুলিশ ৯ ঘণ্টা আটকে রেখেছিল। এরপর থেকেই তারা বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিয়েছেন। বাংলার বদলে হিন্দিতে কথা বলছেন তারা।

 

মোজাহের শেখ বলেন, “মঙ্গলবার আমাদের আটক করা হয়। আমরা বাংলা ভাষায় কথা বলি এ কারণে আমাদের কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এখন থেকে আমরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছি। বিশেষ করে আমরা যেখানে কাজ করি। যেন মানুষ বুঝতে পারে আমরা বাংলাদেশি নয়, ভারতীয়।

 

তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার অন্যদিনের মতো, তারা তাদের কাজে যান। ওই সময় পুলিশ এসে তাদের অম্বেকর ভবন নামে একটি কমিউনিটি হলে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় দিতে বলা হয়।

 

মোজাহের বলেন, “প্রথমে তারা আমাদের কড়া রোদে দাঁড় করিয়ে রাখে। এরপর হলের ভেতর ঠেলে নিয়ে যায়হামিদুর রহমান নামে একজন বলেন, “আমরা আমাদের পরিচয় দিই। কিন্তু পুলিশ বলতে থাকে আমরা বাংলাদেশি, কারণ আমরা শুধু বাংলায় কথা বলি। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমাদেরও আবার বাংলাদেশে পুশ-ইন করা হয় কি না।

 

তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে তিন বাঙালিকে আলাদা রাজ্যে আটকের পর বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। যাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ-ইন করা হয়। কিন্তু পরবর্তীতে যখন জানা যায় তারা ভারতীয়, তখন তাদের ফিরিয়ে আনা হয়। সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর