কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার উন্নয়নে ২১ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ২৭৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা এ বাজেট ঘোষনা করেন। বুধবার (২৬ জুন) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কটিয়াদী পৌর সভা কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন।
কটিয়াদী পৌরসভার হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন কোটি ২১ লাখ ৩৩ হাজার ৫৪ হাজার ২৭৭ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এর মধ্যে মোট আয় ধরা হয়েছে ২১কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ২৭৭ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা। মোট উদ্ধৃত্ত ধরা হয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ২৭৭ টাকা। ঘোষিত বাজেটে প্রকল্প খাতে বেশি আয় এবং ব্যয় দেখানো হয়েছে।
কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা বাজেট অনুষ্ঠানে তার বক্তব্য বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষ্য নতুন কোন রকম কর আরোপ ছাড়াই এ বাজেটে ঘোষনা করা হয়। বাজেটে পৌরবাসীর প্রধান সমস্যা ড্রেনেজ সিস্টেম এবং আবর্জনা ব্যবস্থাপনাকে অগ্রাধীকার দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তাঘাট, সড়কবাতিসহ পৌরসভার উন্নয়নে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগিতায় প্রস্তাবিত বাজেটের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারলেই পৌর নাগরিকরা ঘোষিত বাজেটের সুফল পাবে।
কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানার সভাপতিত্বে বাজেটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কারার দিদারুল মতিন,সহকারী প্রকৌশলী মহি উদ্দীন আহমেদ,উপ- সহকারী প্রকৌশলী মোঃ এনামুল হক, হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঈশা খানঁ,কটিযাদী মডেল থানার অফিসার ইনর্চাজ( ওসি) তরিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম পরিচালনা করেন কটিয়াদী বাজার পরির্দশক মোঃ আশরাফুল ইসলাম।
আকাশজমিন/আরআর