ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাট হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে চাচা খুন


  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৯:২০ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৪) খুন হয়েছেন।   শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর এলাকায় ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সামা ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা আবু সামা বৃহস্পতিবার (২৬ জুন) নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইলের কিছু অংশ  ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপস করে দেন।  শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান।

সেখানে জমির আইল ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচা আবু সামাকে দা দিয়ে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু সামার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, এ ঘটনার  অভিযুক্ত তিনজন কে গ্রেপ্তার করছে পুলিশ।।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর