ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা অনুষ্ঠিত


শিবগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা

  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৯:৩৬ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।২৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার ছোট নারায়ণপুর গ্রামের ঝর্না রানীর উদ্যোগে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এবং উথলী সাহাপাড়া গ্রামের জিৎ সাহার উদ্দ্যােগে ও গ্রামবাসীর সহযোগিতায় ২টি রথ যাত্রা একত্রে  অনুষ্ঠিত হয়। রথ যাত্রা আশেপাশের গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিবগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করে। রথযাত্রা উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

 শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথ যাত্রার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিবগঞ্জ ধর্মীয় সম্প্রীতির একটি উপজেলা। এ উপজেলায় সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করে।  আমাদের মধ্যে কোন জাতিগত বিভেদ নেই।

 এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, যুগ্ম সম্পাদক নয়ন সরকার, শিবগঞ্জ উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম, মহিলা দল নেত্রী মিনারা বেগম, প্রভাষক তন্ময় প্রামানিক, শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, বর্তমান  চেয়ারম্যান আব্দুল হাকিম, অবিনাষ দেবনাথ, সুজিত সাহা, সুদেব সাহা,  দিলিপ দেবনাথ, সুনীল বরণ সাহা, শাম্পু মোহন্ত, আনন্দ সাহা, অন্তু সরকারসহ সুধীজন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর