ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুড়িগ্রামে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিস্তা ইউনিভার্সিটির মতবিনিময়


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি

গুণগত শিক্ষা অর্জন,শ্রেষ্ঠ জীবন- এই লক্ষ্যকে সামনে রেখে রংপুরে গড়ে উঠা বেসরকারী বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উলিপুর উপজেলা হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন।

এ সময় তিনি বলেন,অবহেলিত উত্তরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিস্তা ইউনিভার্সিটি  রংপুরের মর্ডাণে গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন  ক্যাম্পাসের জন্য ৭ বছর সময় দিলেও তারা ইতিমধ্যে দর্শনায় সাড়ে চার একর জায়গা ক্রয় করেছেন,যাতে ক্যাম্পাস গড়ে উঠবে। মত বিনিময় সভায় উপস্থিত  ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কাশেম,বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য সচিব রবিউল ইসলাম।


এ সময় মতামত তুলে ধরেন উলিপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ জোবায়দুল ইসলাম মুকুল,কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল,সাংবাদিক খন্দকার একরামুল হক সম্রাট ,অধ্যাপিকা ঝুমা ইসলাম,উলিপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও উপস্থিত ছাএ  –ছাত্রীরা।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেয়ার কথা বলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর