ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

বড়াইগ্রামে শিশু আবীর হত্যার রহস্য উন্মোচন


নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর

  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিবরন তুলে ধরা হয়।

এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবীর বাড়ি থেকে বাইসাইকেল ও মোবাইল ফোন দিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত নয়টার দিকে তাদের বাড়ি থেকে সামান্য দূরে নির্মাণাধীন একটি মসলা ফ্যাক্টরী সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে আবীরের রক্তমাখা সাইকেলসহ মরদেহের সন্ধান মেলে।

তিনি আরও জানান, পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় আবীরের প্রতিবেশী এক ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে আটক করে। শিশুটি জানায়, মোবাইল ফোনে টিকটক করা নিয়ে তার সাথে আবীরের দ্বন্দ্ব হলে প্রথমে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে সে ইট দিয়ে আবীরের মাথায় ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই আবীরের মৃত্যু হয়।

আটককৃত শিশুটিকে আদালতে হাজির করা হবে। বয়সে শিশু হওয়ায় তার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানায় পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর