ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ড্রাম ট্রাক চাপায় নারী নিহত, আহত ৪


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ড্রাম ট্রাক চাপায় অটোরিকশায় থাকা জেসমিন (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো চার যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাতে  উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিসের সমানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে আটক করে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেন।


স্থানীয়রা জানান, দৌলতদিয়া ঘাট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশা টিকে চাপা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক জেনমিনকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় একজন নারী নিহত ও ৪ জন যাত্রী আহত আছে। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত অটোরিকশা ও ড্রাম ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর