ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পদ্মার ৫০ কেজির এক বাঘাইড় ৮০ হাজারে বিক্রি


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৭:৫০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৫০ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে মাছটি ঢাকার উত্তরা এক ব্যবসায়ীর নিকট মোট ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 


স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, জেলে সিদ্দিকুর রহমান তার সহকারীদের নিয়ে দুপুরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকলে বিকেল ৩টার দিকে জালে একটি বড় বাঘাইড় মাছ আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য রেজাউলের আড়ৎ এ আনলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

 

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, বড় বাঘাইড় মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ৭৭ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করি। পরে মাছটি আড়তে এনে বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার উত্তরা এক ব্যবসায়ীর নিকট কেজিতে ৫০ টাকা লাভে প্রতি কেজি ১৬০০'শ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকা বিক্রি করেছি। মাছটি বিক্রি করতে পেরে আমার ২৫০০'শ টাকা লাভ হয়েছে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর