ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে শিশু হত্যা মামলার বাদীকে অপহরণ, ৭০ লাখ টাকা চাঁদা দাবি


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বাদীপক্ষকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ । পুলিশ জানায়, শুক্রবার (২৭ জুন) দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর এলাকার নিজ অফিস থেকে ওই মামলার বাদী পরিবারের সদস্য ও ব্যবসায়ী মো. রাশেদকে অপহরণ করা হয়। পরে একটি পরিত্যক্ত বাগানবাড়িতে আটকে রেখে মারধর করে ৭০ লাখ টাকা দাবি করা হয়।

রাশেদের পরিবারের সদস্যরা ৯৯৯এ ফোন করে পুলিশের সহায়তা নেন। পুলিশ অভিযান চালিয়ে রাতে তাকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হলেনসাব্বির হোসেন (৩১), শান্ত (৩৩), রনি মিয়া (২৬), রাসেল মিয়া (৩১), রনি (২৫) ও শিমুল ওরফে শিবলু (২৮)।

 ভুক্তভোগী রাশেদ জানান, ২০১৮ সালে তার চাচাতো ভাইয়ের মেয়ে সূর্বনাকে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই মামলায় বিচার চেয়ে মামলা করলে আসামিপক্ষের কয়েকজনছাত্রদলের সাবেক নেতা রাসেল, সাব্বির ও শান্ত তাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

 রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। নতুন করে অপহরণ ও চাঁদা দাবির ঘটনায়ও মামলা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর