ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০

ভৈরবে ৩ খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

ভৈরব প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে তিনটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া, স্টেডিয়াম পাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ওই অভিযানের নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, জেলা আনসার ব্যাটেলিয়ান ও ভৈরব থানা পুলিশ।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, খাদ্যে ভেজাল নির্মূলের লক্ষ্যে ভৈরবের বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ লাইসেন্স না থাকায় কমলপুর এলাকায় মালিক আব্দুল কাদিরের মালিকানাধীন বুশরা ফুড প্রোডাক্টসকে নকল পণ্য উৎপাদনের দায়ে  ১লাখ টাকা, উপজেলা স্টেডিয়াম এলাকায় দুলাল মিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান চাঁদনী বেকারিকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা, ভৈরবপুর ঘোড়াকান্দা নতুনহাটি এলাকায় গোলাম রহমানের মালিকানাধীন  মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন লাইসেন্স না থাকায়  ২ লাখ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর