ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ছিলেন প্রেমিক-প্রেমিকা, সিদ্ধার্থ-শেফালীর মৃত্যু একইভাবে


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৮:১৯ পিএম

বিনোদন ডেস্ক

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র ৪২ বছরেই প্রয়াত হলেন কাঁটা লাগা গার্ল শেফালী জারিওয়ালা। শুক্রবার দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে রীতিমতো হতবাক গোটা বলিউড। আর শেফালীর মৃত্যু স্মরণ করিয়ে দিল ৪ বছর আগে বিগ বস ১৩-এর প্রতিযোগী তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। তারা দুজনেই ছিলেন বিগ বস ১৩-এর প্রতিযোগী।

 শেফালীর মৃত্যু আরও একবার উস্কে দিল সিদ্ধার্থ শুক্লার মৃত্যুকে। হৃদরোগে আক্রান্ত হয়ে বি-টাউনে অল্প বয়সে প্রাণ হারানোর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বিগ বস ১৩-এ একসঙ্গেই অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ ও শেফালী। যেটি ২০১৯-২০২০-তে সম্প্রচার হয়েছিল। পুরো সিজনে দুজনেই দর্শকদের মনোরঞ্জন করতে দারুণ সফল হয়েছিলেন। আর চার বছরের ব্যবধানে দুই অভিনেতার একইভাবে মৃত্যু সকলকে হতবাক করেছে।


নিয়মিত শরীর চর্চায় অভ্যস্ত, জিম-ফিট সিদ্ধার্থেরও মৃত্যুর কারণ ছিল শেফালীর মতোই কার্ডিয়াক অ্যারেস্ট। মাত্র ৪০ বছরেই সিদ্ধার্থের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক স্বাস্থ্য সচেতন মানুষের মনেই বিপদঘণ্টি বাজিয়েছিল। সেই বিপদ সংকেত ফের ফিরে এল শেফালী জরিওলার মৃত্যুর খবরে।

 চল্লিশের কোটা সবে পার করেছেন শেফালী জরিওয়ালা। কতটা স্বাস্থ্য সচেতন ছিলেন তিনি তার প্রমাণ পারফেক্ট মেদহীন চেহারা। কিন্তু নিয়মিত শরীর চর্চা করা শেফালীও আচমকা আক্রান্ত হলেন হৃদরোগে। বিগ বস ১৩-এ অন্যতম প্রতিযোগী ছিলেন কাঁটা লাগা গার্ল শেফালী আর এই সিজনের বিজয়ী হন সিদ্ধার্থ শুক্লা। ওই রিয়্যালিটি শো-তেই শেফালী জানিয়েছিলেন যে তার ও সিদ্ধার্থের সম্পর্কের কথা।

অভিনেত্রী জানিয়েছিলেন, প্রায় দেড় দশক আগে সম্পর্কে ছিলেন তিনি ও সিদ্ধার্থ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকা হলেও শোয়ে দুজনের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তবে সম্পর্ক ভাঙার পরও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। তবে শুধু পুরোনো সম্পর্কই নয়, বিগ বস ১৩ সিজনের দুই প্রতিযোগীর কয়েক বছরের ব্যবধানে এমন কাকতালীয়ভাবে একইভাবে মৃত্যু নিয়েও তোলপাড় নেটপাড়া।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর