ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে খাদ্য গুদামে যৌথবাহিনীর অভিযান


খাদ্য গুদামে যৌথবাহিনীর অভিযান

  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের  কানাইপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায়  যৌথ বাহিনীর  অভিযান করেছে এতে করে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যদ্রব্য জব্দ, জরিমানা সহ কারখানা সিলগালা করা হয়েছে। শনিবার বিকাল ৫ টায় এই অভিযান করা হয়, মেসার্স ফুড প্রোডাক্টের লাইসেন্স বিহীন খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক  ফ্যাক্টরির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং ফ্যাক্টরিটিকে সিল করে দেয়া হয়। এছাড়াও ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।

জানাযায়,কানাইপুরে মেসার্স শাহী প্রোডাক্ট  দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ প্যাকেট জাত খাদ্য ও  পানীয় তৈরি করে আসছিল। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি প্রশাসনেকে অবগত করলে যৌথবাহিনী অভিযান করে।

 

অভিযানে অংশগ্রহণকারী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়,ব্যবসায়ীদের গুদাম থেকে লাইসেন্সবিহীন মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয় উদ্ধার করা হয়।  ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে খাদ্য ও পানীয় প্রস্তুত করে আসছিল। বিভিন্ন দেশীয় কোম্পানিসমূহের নকল প্রোডাক্ট তৈরি করছিল।  এ সকল ক্ষতিকর রং ও ফ্লেভার  মিশ্রিত খাদ্য ও পানীয়সমূহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নানাবিধ মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক,ভেজাল খাদ্য দ্রব্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর