ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে কুখ্যাত সন্ত্রাসী কুটি মিয়া অস্ত্র সহ গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:২০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

সেনা সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টায় ফরিদপুর সেনা ক্যাম্পে তথ্য আসে যে কুটি মিয়া পুনরায় কানাইপুর এলাকায় অবস্থান করছে এবং তার মাধ্যমে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম ফের সক্রিয় হয়ে উঠছে। খবর পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে। সকাল ১০টায় কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি ৫ মিমি পিস্তলের ম্যাগাজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ৪টি টয় পিস্তল, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০টি ইয়াবা ট্যাবলেট। এসব অস্ত্র ও মাদকদ্রব্যের মাধ্যমে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে অপরাধ চালিয়ে আসছিল বলে জানিয়েছে সেনা ও পুলিশ সূত্র।

গ্রেপ্তারের পর কুটি মিয়াকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর