ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভালুকায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে ভালুকা সরকারি কলেজ কেন্দ্রে আয়োজিত এই কার্যক্রমে পরীক্ষার্থীদের মাঝে কলম, ফাইল ও পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এমন সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তাঁর পক্ষ থেকেই এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, থানা বিএনপির সম্মানিত সদস্য বাবুল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

 

ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের নেতারা জানান, এইচএসসি পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এবং প্রস্তুতিতে সহায়তা করতে এ ধরনের ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও ছাত্রদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। পরীক্ষার্থী ও অভিভাবকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর