ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

৭ ঘোড়া উদ্ধার, কসাই আটক

মধুপুর বনে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি!


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:৫৮ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে কসাই আজাদ আজাদ আলী আকন্দ(৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মাংস কাটার কসাই বলে জানিয়েছে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন। জানা যায়, ২৬ জুন (বৃহস্পতিবার) গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামক স্থানে জঙ্গলের ভেতরে এমন ঘটনা ঘটেছে। বনের ভেতরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘোড়া জবাই করে মাংস বানাচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুর্বৃত্তদের অপকর্ম পন্ড করে দিয়েছে। অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে মোনারতলা নামক স্থানে জীবিত ঘোড়াসহ এ চক্রের একজনকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তির নাম আজাদ আলী আকন্দ। তিনি জামালপুর সদরের দড়ি পাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে।

তিনি জানান, একটি চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়া চুরি করে আনতেন। ওইদিন তিনটি ঘোড়া জবাই করা হয়। বাকি সাতটি ঘোড়া বনের গাছের সাথে বাঁধা ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। একজন কসাইকে আটক করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ভাড়া করে এনেছিল। একজন গডফাদারের নাম জানা গেছে। তার নাম এজাহারে দেওয়া হয়েছে। 


তিনি জানান, এ বিষয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৭টি জীবিত ঘোড়া, তিনটি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র, সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দ করা হয়েছে।মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর