ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে টাঙ্গাইলে ক্রিকেট উৎসব


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥ 

বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি     উপলক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ বয়সী ক্রিকেটারদের নিয়ে  সিক্স্র এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহযোগিতায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা  মোঃ রফিকুল ইসলাম, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার  মুন্নী, আব্দুল্লাহ আল মামুন, আব্বাস উদ্দিন, অধ্যাপক ও ধারাভাষ্যকার অনীক রহমান বুলবুল, সাবেক ক্রিকেট খেলোয়াড় কৌশিক চন্দ টোকন, শাহানুর ইসলাম, জর্জ, সাইফুল ইসলাম লিটন, টিটু, তাপস, শাকিল, উত্তম, আবু নাসের মানিক, রাফেল ও জাহিদ হোসেন মালা প্রমুখ।


সকাল থেকে শহীদ মারুফ স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদ ক্রিকেটার। ক্রিকেট কর্মকর্তা, কোচসহ সাবেক ক্রিকেটার, অনেক অভিভাবকও অংশ নেয় ক্রিকেট উৎসব-২০২৫ বর্ণাঢ র‌্যালীতে । র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার পর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, তরুণ প্রজম্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করছে। সেই কাজের প্রথম ধাপে অনূর্ধ্ব-১২ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স্র এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতার আয়োজন

 

উল্লেখ্য ২০০০ সালের ২৬জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁিচশ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্বরনীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর