ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

নাটোরে বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৭:১২ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে সদর উপজেলায় বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার(২৯ জুন )বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, কোন পেশাই আর এ দেশে অবহেলা আর উপেক্ষার নয়। দেশের সার্বিক উন্নয়নের জন্যে সকল পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।



অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক চর্চার উন্নয়নে ১৫টি বাদ্যযন্ত্র ও ১৬টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্ক্র্যাচ, গরীব অসহায় ব্যক্তিদের ভ্যান, আত্নকর্মীদের সহায়ক সামগ্রী এবং জন্ম নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ছাতা ও ব্যাগ বিতরণ করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর