ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা  পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে টানা শাটডাউন কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত এ কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর। এতে সরকার দৈনিক প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রোববার (২৯ জুন) বিকেল ৩টা পর্যন্ত বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়।

তবে বন্দরের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আজ রোববার (২৯ জুন) সরেজমিনে দেখা যায়, বুড়িমারী কাস্টমস অফিস ও বন্দর এলাকায় নীরবতা বিরাজ করছে। ব্যস্ততম এ বন্দরে কর্মী ও পণ্যবাহী ট্রাকের দেখা মেলেনি। ভারতের বিপরীতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরের পণ্য খালাস ও বোঝাই কাজে নিয়োজিত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

শ্রমিক আলম মিয়া  বলেন, কাস্টমের লোকজন কোনো কাজ করছেন না, এজন্য গাড়িও আসছে না। বন্দরে বসে আছি, কাজ না করলে সংসার চলবে কীভাবে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন  বলেন, দুদিন ধরে কার্যক্রম পুরোপুরি বন্ধ। আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফের কাজ বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। দ্রুত এর সমাধান দরকার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন  বলেন, পূর্বঘোষিত কর্মসূচির কারণে শুল্কায়ন বন্ধ রয়েছে। কর্মসূচি প্রত্যাহার হলে পূর্বের মতো স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর