ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫২৬ অর্থবছরের জন্য ১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।

রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভায় ইউএনও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ প্রতিটি খাতে সমতা রেখে বাস্তবমুখী ও জনমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার তাসবির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে মতামত দেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর