ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় সফল উদ্যোক্তা ও সাংবাদিককে সম্মাননা


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৪:০৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচি আয়োজনে কিশোর-কিশোরী ক্লাব  অংশগ্রহণে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর  অর্থায়নে  এই অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সাংবাদিকতা, ক্রীড়া, সমাজসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে সাংবাদিকতা ও সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান সাংবাদিক মো. সেলিম হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম। অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর