ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৮:০২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম ঘরে রাখা কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।


জব্দকৃত জালের মধ্যে ছিল ৫১টি কারেন্ট জাল ও ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন। পরে জালগুলো মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।



অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়।



সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, “দেশীয় মাছ, মা মাছ ও পোনা মাছ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ জাল ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর