ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় যুবক আটক


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৯:৫২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা  হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এসে আটক হয়েছেন আরিয়ান মির্জা (২৩) নামের এক ভারতীয় যুবক। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা।রবিবার রাতে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই গ্রাম থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।


পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতীবান্ধার এক যুবতীর সঙ্গে আরিয়ানের পরিচয় হয়। ধীরে ধীরে তা প্রেমে রূপ নেয়। প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে রবিবার সকালেই সীমান্ত পেরিয়ে সরাসরি তার বাড়িতে চলে আসেন ভারতীয় যুবক আরিয়ান। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাত ১১টার দিকে পুলিশ প্রেমিকার বাড়ি থেকে ঐ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক আরিয়ান মির্জা জানান,দুই বছর ধরে আমাদের প্রেম। প্রেমিকার ডাকে আমি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এখানে এসেছি। এখন দেশে ফিরতে চাই।


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী জানান, ভারতীয় যুবক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর