ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সুহাইল মাহদীন পদত্যাগ


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৪:১৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী)। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফোনে যোগাযোগ করলে তিনি তার স্ট্যাটাসের কথা নিশ্চিত করে বলেন, নিজের উপলব্ধি থেকে আমি সংগঠন থেকে সরিয়ে দাঁড়ালাম।

 আবেগঘন ও আত্মবিশ্লেষণমূলক পোস্টে সুহাইল বলেন, "আজ ১ জুলাই, ২০২৫বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। ২০২৪ সালের এই দিনে কোটা প্রথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে এই ব্যানারের যাত্রা শুরু হয়। সেই আন্দোলন এখন হয়ে উঠেছে একটি চেতনা—‘জুলাই বিপ্লব।"

 তিনি জানান, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই তিনি পদ ছাড়ছেন।"এই সিদ্ধান্ত কোনো ক্ষোভ বা বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানেই কেবল পদে থাকা নয়বরং ত্যাগ, বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব।"

 সুহাইল আরও বলেন,"পদ ছেড়েছি কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন, এই বিপ্লবসবসময় বুকের ভিতর গেঁথে থাকবে।" তিনি আশ্বাস দিয়ে বলেন, আন্দোলনের চেতনাকে ধারণ করেই আগামীতেও বৈষম্যবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।

 সুহাইল তার স্ট্যাটাসে বলেন,"আমি চাই, 'জুলাই'-এর চেতনা ছড়িয়ে পড়ুক সাতক্ষীরার প্রতিটি প্রান্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়এটি একটি আদর্শ, একটি দীপ্ত প্রতিজ্ঞা। সেই চেতনাকে বাঁচিয়ে রাখাই এখন আমার মূল লক্ষ্য।" তিনি স্পষ্টভাবে জানান, কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং সংগঠনের গতিশীলতা বাড়াতেই এই পদত্যাগ। পোস্টের শেষ লাইনে তিনি লেখেন"জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।"

এর আগে, ২০২৫ সালের ২ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সাতক্ষীরা জেলা শাখায় ১৬৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আরাফাত হুসাইন, সদস্য সচিব হন সুহাইল মাহদীন (সাদী)। আল শাহরিয়ার মুখ্য সংগঠক এবং মোহেনী পারভীন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর