ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে মৃত্যু এক, দুই শিক্ষার্থী নিখোঁজ


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ মঙ্গলবার (১ জুন ) দুপুরে উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল। বাকী নিখোঁজ আবির (৭) ও জুবায়েদ (৬) নামে দুই শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া শাপলা আক্তার কিশোরগঞ্জের জেলার পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং বিরুই নদীরপাড় দাখিল মাদ্রাসার শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ বাকী দুই জন একই মাদ্রাসার ও একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ।

জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে নৌকা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল শিক্ষার্থীরা। ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার তাদের বহনকারী নৌকাটি অতিক্রম কালে নয়জন শিক্ষার্থীসহ ডুবে যায়। ছয়জন শিক্ষার্থী নদী সাঁতরায়ে নদীতীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। এর মধ্যে শাপলা আক্তার নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, এরই মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারকে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর