স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের
কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির এক নিরাপত্তাকর্মীকে
গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাতে কোনাবাড়ীর সেলিমনগর এলাকা থেকে
তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হলো।
নতুন
করে গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর
গ্রামের বাসিন্দা ও গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানাটির নিরাপত্তাকর্মী। বিষয়টি
নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন। তিনি বলেন,
গোপন সংবাদে পেয়ে সোমবার দিবাগত রাতে ওই এলাকার একটি বাসা থেকে শফিকুলকে গ্রেপ্তার
করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ
ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় গত শনিবার রাতে একটি হত্যা
মামলা করেন। তবে এতে জড়িত কারও নাম উল্লেখ করা হয়নি। ওই মামলায় রোববার হাসান মাহমুদ
নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই কারখানার শ্রমিক।
আকাশজমিন/আরআর