ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড়ে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরন করা হয়।


এসময় পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সিনিয়র সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরন কালে বক্তারা বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রস্তাব। তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করতে হবে। স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো রাষ্ট্রীয় ন্যূনতম সংস্কার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই সংকট থেকে উত্তরণে জনগণের ভোটই একমাত্র পথ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর