ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৩:৪১ পিএম

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি এক পরিবারের ওপর হামলা করেছে স্থানীয়রা। হামলায় আলোচিত মাদক কারবারি রুবি আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন রুমা আক্তার নামে তার আরেক মেয়ে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানায়, নিহত রুবী আক্তার এবং তার ছেলে-মেয়েরা দীর্ঘদিন এলাকায় মাদক কারবারসহ নানা অপকর্ম করে আসছিল। এরই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। এ সময় রুবী আক্তার তার মেয়ে জোনাকি রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই রুবি তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল নিহত হয়।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে তার অপর মেয়ে রুমাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন। এদিকে এ ঘটনায় মুরাদনগরে আবারও অস্থিরতা বিরাজ করছে।

 

বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘হামলায় রুবী আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল ঘটনাস্থলেই নিহত হয়েছে। রুবীর অপর মেয়ে রুমা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদককারবারের সূত্র ধরে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ হয়। ওই বিরোধকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর