ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খোলা চুলে ভক্তদের নজর কাড়লেন ফারিণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৫১ পিএম

বিনোদন ডেস্ক

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।  এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি শেয়ার করার পরে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তাসনিয়া ফারিণ।

শেয়ার করা ছবিতে দেখা যায়,  প্রকৃতির মাঝে ধরা দিয়েছেন ফারিণ। চোখের চাহনি, মিষ্টি হাসি ও খোলা চুলে ভক্তদের মাঝে নজর কেড়েছেন ফারিণ। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।


এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করে একজন লিখেছেন, ‘ওয়াও কি সুন্দর প্রকৃতি আর তার সাথে আমাদের সুন্দরী ফারিণ আপু। আরেকজনের কথায়, ‘আপনার থেকেও বেশি সুন্দর আপনার ওই হাসিমাখা মুখ। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর