ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের চৌহালীতে ৬ জুয়াড়ি আটক


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৪:১২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে। আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১ঃ৩০ টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, চৌহালী উপজেলার চরবিনানই গ্রামের বকুল সরকার (৫৪), গণি (২৯), শাহিন (৩০)। এ ছাড়া খাসপুকুরিয়ার এলাকার রফিকুল ইসলাম (৪৫), সোলাইমান হোসেন (৪৫) ও চরসলিমাবাদ গ্রামের আব্দুল বাতেন (৫২)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরনাকালিয়া গ্রামের শাহিন তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬ জুয়াড়িকে আটকসহ ৮১৬৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হলে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর