ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৬:৪১ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ইলেকট্রিশিয়ান পারভেজ হাসানের(৩৮) মৃত্যু হয়েছে। গতকাল ৫ জুলাই শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৩ জুলাই বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় দুর্বৃত্তরা পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পারভেজ হাসানের উপর দুর্বৃত্তদের হামলার কারণ জানা যায়নি।

সে পাবনা জেলার সদর থানার সুপচর গ্রামের মজিদ সরকারের ছেলে। পারভেজ হাসান দীর্ঘদিন ধরে আমলাবো এলাকার আজিজ মোল্লার ভাড়াটিয়া বাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছিলো। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর