ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করে স্বাক্ষর করলেন ট্রাম্প


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৯:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (৭ জুলাই) জানা যাবে কোন কোন দেশের পণ্যে নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই চিঠিতে যত পরিমাণ শুল্ক ধরা হয়েছে, সেটিই মানতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “এটি গ্রহণ করা নয়ত ছেড়ে দেওয়া প্রস্তাব।

 শনিবার (৫ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় সাংবাদিকরা বিমানে ট্রাম্পকে প্রশ্ন করেন। তখন ট্রাম্প জানান, ১২টি দেশের জন্য শুল্ক নির্ধারণ হয়ে গেছে। এরআগে ট্রাম্প বলেছিলেন, শুক্রবার ৪ জুলাই শুল্ক সংক্রান্ত চিঠিগুলো প্রকাশ করা হবে। তবে এখন এই তারিখ থেকে পিছিয়ে এসেছে মার্কিন সরকার।

চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।

সব দেশের পণ্যের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ এবং কিছু কিছু দেশের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প তার এমন সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সব দেশের জন্য শুল্ক সর্বনিম্ন ১০ শতাংশ রেখে তা ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। যেটি আগামী ৯ জুলাই শেষ হয়ে যাবে। ট্রাম্প সতর্কতা দিয়েছেন, এবার কিছু দেশের ক্ষেত্রে শুল্ক ৭০ শতাংশও হতে পারে। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি।

ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, যে ১২টি দেশের শুল্ক চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন সেগুলোর জন্য আলাদা আলাদা শুল্ক নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কিছু দেশের ওপর বেশি, কারও ওপর কম শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন শুল্ক নিয়ে সব দেশের সঙ্গে আলাদাভাবে আলোচনার আগ্রহ দেখায়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের সঙ্গে আলোচনায় ধাক্কা খেয়েছে তারা। সূত্র: রয়টার্স

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর