ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল, হাজার হাজার মানুষের ঢল


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ ও কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফের আয়োজনে পৃথক স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ৯ টা ১১ মিনিটে প্রথমে কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফ থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ১০ টা ১১ মিনিটে দৌলতদিয়া খানকা শরীফ থেকে বিশাল একটি তাজিয়া মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


তাজিয়া মিছিলে এসময় উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, মরহুম ইদ্রিস মিয়ার জামাতা সায়েম খান, কনিষ্ঠ সন্তান মো. নজরুল সহ আঞ্জুমান-ই-কাদেরীয়ার বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন।

বিকালে (বাদ আসর) কারবালায় শাহাদৎবরণকারীদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় প্রতিটি ইমাম বাড়ী থেকে তাজিয়াসহ কাশেদ দল মিছিল বের করেন। এছাড়া মানিকগঞ্জের গড়পাড় দরবার শরীফ ও চিশতিয়া তরিকার ভক্ত-মুরিদানরা তাজিয়া মিছিলসহ মিলাদ মাহফিল ও দোয়া-দরুদের মাধ্যমে দিনটি পালন করে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর