ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের অন্তত ১২ সৈন্য নিহত হয়েছেন। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুরস্কের আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সৈন্যরা নিহত হয়েছেন।

 

সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী পিকেকের যোদ্ধারা দীর্ঘদিনের সশস্ত্র লড়াই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকায় রয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ১৯৮৪ সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ  প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। কুর্দিরা তুরস্কের ৮ কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

তবে সম্প্রতি এই গোষ্ঠীটি স্বাধীনতার তুলনায় আরও স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের আহ্বান জানিয়েছে। ১৯৮৪ সালে তুরস্কের সেনাবাহিনী ও পিকেকের মাঝে শুরু হওয়া যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২০২২ সালের মে মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় একটি গুহায় কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক সৈন্যের মৃতদেহের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল তুরস্কের সামরিক বাহিনী। ওই সময় সেখানে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে সৈন্যরা মারা গেছেন। তবে নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‌‌‘‘মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে আমাদের আরও চারজন বীর সেনা সহকর্মী প্রাণ হারিয়েছেন...। ফলে এই ঘটনায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।’’

তবে ইরাকের ওই গুহায় কীভাবে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি। এর আগে, রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি অভিযানের সময় আমাদের ১৯ সৈন্য মিথেন গ্যাসে আক্রান্ত হয়েছেন। গুহাটি আগে হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিল।’’ সূত্র: এএফপি।


এ সম্পর্কিত আরো খবর