ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সলঙ্গায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত। বিষয়টি নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। মঙ্গলবার ( জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে। ঘটনায় নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭১) তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)

স্থানীয় সুত্রে জানা যায়, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি নুর জাহান হোটেলের সামনে রাস্তার মাঝখানে উঠে পড়ে। সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন বাবা আব্দুল মান্নান তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর