ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় সাপের দংশনে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সাপের দংশনে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে  সাপের কামড়ে আরফান মুন্সী(১৪) নামে এক স্কুল ছাত্রর মৃত্যু হয়েছে। সে গ্ৰামের মৌলভী বাড়ির হাতেম মুন্সীর পুত্র এবং কাজী ওয়ালীউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

এই বিষয়ে কাজী ওয়ালীউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন জানান, রাতে খাবার খেয়ে আরফান নিজের রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মশারীর ভেতর থেকে তাকে সাপে দংশন করলে ঘুম ভেঙ্গে যায় তার। এসময় শারীরিক অসুস্থতা বোধ করে এবং ঘরের সবাইকে ডেকে ওঠায়। আস্তে আস্তে আরফান তীব্র যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড়ে। পরিবারের লোকজন রাত দুইটার দিকে আরফানকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামান জানান, স্কুল ছাত্র আরফান মুন্সীর ডান হাতের কব্জিতে সাপে দংশনের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়। আরফান এর মৃত্যুর খবরে তার শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর