ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মোহনগঞ্জে গাঁজাসহ চার যুবককে আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।  পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ( জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার মো. ইকরামুল হোসেনকে  (২৮) পাঁচ দিনের কারাদণ্ড, মো. রহমত উল্লাহকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড টেংগাপাড়া এলাকার মো. গোলাম রনিকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরশহরের শিয়ালজানি খাল পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) এম..কাদের।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর