ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতির মামলার দুই আসামী রাজশাহীতে গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার রাজশাহী র‌্যাব এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।

র‌্যাব জানায়, রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। আর জেলার মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে আমিনুল মোমেনীনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেন। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূলহোতাসহ আরো ৫/৬ জন পালিয়ে যায়।

এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আসামিদের গ্রেফতারে  পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।#



এ সম্পর্কিত আরো খবর