ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী

গাজায় যুদ্ধবিরতি হবে চলতি সপ্তাহের শেষেই : আশা ট্রাম্পের দূতের


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ২:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতি সপ্তাহের শেষেই যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীসভার এক বৈঠকে এই আশাবাদ প্রকাশ করেছেন উইটকফ, ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে উইটকফ বলেন, “আমাদের চারটি ইস্যু ছিল এবং দুদিন আলোচনার পর আমরা একটি ইস্যুতে নেমে এসেছি; সেটি হলো ‘যুদ্ধবিরতি। আমরা আশা করছি, এই সপ্তাহের শেষ দিকে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব যা আমাদেরকে (গাজায়) ৬০ দিনের যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে।

সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জীবিত ১০ জন জিম্মি এবং ৯ জন জিম্মির মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছেন উইটকফ।

বৈঠকে গাজার পরিস্থিতিতে ‘ট্র্যাজেডি উল্লেখ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি এ ব্যাপারে আলোচনা করবেন এবং তিনি, নেতানিয়াহু এবং ‘অপরপক্ষ (হামাস) এই যুদ্ধ অবস্থা থেকে উত্তরণ চান।

মন্ত্রিসভার বৈঠকের আগে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, “গাজায় আমাদের কাজ এখনও বাকি রয়ে গেছে। আর সেই কাজ হলো আমাদের জিম্মিদের উদ্ধার করা এবং হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতাকে ধ্বংস করা। আমাদের নিজেদের এবং সবার মঙ্গলের জন্য গাজাকে একটি ভিন্ন ভবিষ্যতের দিকে পরিচালিত করা জরুরি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গত প্রায় দু বছর ধরে চলমান সে অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজার ৫ শতাধিক এবং আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজারেরও ফিলিস্তিনি। সূত্র : আনাদোলু এজেন্সি

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর