ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে দুই বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে মহাসড়কের উপর চেক পোষ্ট বসিয়ে মো. আসাদুল সরদার (২৮) ও মো. সোহাগ ফয়সাল (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশের একটি দল। আটককৃত মাদক কারবারিরা রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকির পাড়া গ্রামের নায়েব আলী সরদারের ছেলে মো. আসাদুল সরদার (২৮) ও একই গ্রামের মো. আজিজুল মন্ডলের ছেলে মো. সোহাগ ফয়সাল (৩০)।

থানা পুলিশের এজাহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বার (৮ জুলাই) বিকেল ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে হতে মাদক কারবারি দুইজনকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর