সিরাজগঞ্জ প্রতিনিধি / : 263
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
তাড়াশে শিয়ালের কামড়ে ৪ জন ব্যক্তি আহত হয়। এ ছাড়াও দুই কৃষকের ৫টি গরু শিয়ালের কামড়ে
আহত হয়। মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা
গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা
দেয়। রাত ৮টার দিকে নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে
একটি শিয়াল তার পায়ে কামড়ে দেয়।
এ
সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর একই গ্রামের
কলেজছাত্র শাহারুল (২৪) ও অন্তর (১৬) কে শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে
বাড়ি ফেরার পথে আলে খাতুন (৪৫) কে শিয়াল কামড়ায়। আহত ৪ জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া
হয়। অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলীর গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড়ে
দেয়।
স্থানীয়
বাসিন্দারা জানান, শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে
পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. সিদ্দিক ফকির জানান, পাগলা
শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের
চিকিৎসা দেওয়া হচ্ছে।
আকাশজমিন/আরআর