ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারতে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ল যানবাহন


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

গুজরাটের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত সেতুটি বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী ওই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে। ওই সময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চার দশকের পুরোনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, “আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী সেতুর মাঝের অংশ ধসে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। পাঁচ-ছয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।তিনি বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঋষিকেশ আরও বলেন, “এই সেতুটি মেরামত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২১২ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী বলেন, “ভদোদরার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, আমরা কেবল যান চলাচল বন্ধ করেছি। এই সেতুটিও ভদোদরা জেলার অন্তর্গত। আনন্দ ও সৌরাষ্ট্র থেকে ভদোদরাগামী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি ১৯৮৩ থেকে ১৯৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল।এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা অমিত চাভদা বলেন, “এই সেতু দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে। কেন এত ঘন ঘন এমন ঘটনা ঘটছে? সেতু বিপজ্জনক হলে তা বন্ধ বা মেরামত করতে হবে। সরকারের চরম অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

আম আদমি পার্টির নেতা ইসুদান গাধভি বলেন, “সেতু থেকে একটি ট্রাক ও একটি পিকআপ গাড়িসহ চারটি ট্রাক নদীতে পড়ে গেছে। আজ ব্রিজ পার হওয়ার সময় বা তার নিচ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে। ব্রিজ যদি বেহাল থাকে, তাহলে যান চলাচল বন্ধ করা হয়নি কেন?” বিবিসি বাংলা

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর