ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাইজেরিয়ায় ডাকাতদের হামলায় নিহত ৭০


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৮:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সহিংসতায় বিধ্বস্ত মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যে ডাকাত দলের অতর্কিত হামলায় অন্তত ৭০ জন কমিউনিটি নিরাপত্তা স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। বুধবার প্লাতিউ রাজ্যের স্থানীয় কয়েকজন বাসিন্দা ও একজন স্বেচ্ছাসেবী নেতা ডাকাতদের হামলায় স্বেচ্ছাসেবী নিরাপত্তকর্মীদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।

স্বেচ্ছাসেবী নেতা আলিউ বাফা বলেন, সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্লাতিউ রাজ্যের কানাম জেলার কুকাওয়া ও বুনিউন এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। শত শত স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মী ভারী অস্ত্রে সজ্জিত ডাকাতদের আস্তানা হিসেবে পরিচিত ‘মাদাম ফরেস্টের দিকে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হয়েছেন।

আলিউ বাফা বলেন, ডাকাতদের অতর্কিত হামলায় ৭০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই এলাকায় আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিউয়ের এই স্বেচ্ছাসেবী নেতা বলেন, কেবল কুকাওয়াতেই ৬০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী নিরাপত্তাকর্মীকে সমাহিত করা হয়েছে।

বুনিউনের স্থানীয় বাসিন্দা মুসা ইব্রাহিম ওই হামলার বিষয়ে বলেন, ডাকাতরা বুনিউনের ১০ স্বেচ্ছাসবী নিরাপত্তাকর্মীকেও হত্যা করেছেন। এ সময় কয়েকটি বাড়িও পুড়িয়ে দিয়েছেন তারা।

আফ্রিকার সর্বাধিক জনবহুল এই দেশটিতে গত কয়েক মাসে ব্যাপক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে সংঘবদ্ধ অপরাধী চক্র কিংবা মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রায়ই বেসামরিক নাগরিকদের প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। এসব হামলার ঘটনায় কেবল চলতি বছরের প্রথমার্ধেই ২ হাজার ২৬৬ জন নিহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্লাতিউ রাজ্য পুলিশের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র: রয়টার্স।

 

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর