লালমনিরহাট প্রতিনিধি / : 122
সাতক্ষীরা প্রতিনিধি:
আশাশুনি
উপজেলার মরিচ্চাপ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলি-মাদরা গ্রামের মাঝে স্লুইস গেট সংলগ্ন মরিচ্চাপ
নদীর তীরে বুধবার (৯ জুলাই) বিকালে মরদেহ ভাসতে দেখা যায়। মাদরার ইয়াছিনের বাড়ির নিকটবর্তী
মরদেহ দেখতে পেয়ে গ্রাম পুলিশ মাহমুদ হাসান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি
উদ্ধার করেন।
মরদেহে
পচন ধরায় নারী না পুরুষ শনাক্ত কঠিন হলেও হাতে পরিহিত শাঁখা দেখে প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে তিনি হিন্দু ধর্মালম্বী মহিলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ থানায় আনা হয়েছে
এবং লাশ শনাক্তের জন্য চেষ্টা চালান হচ্ছে।
আশাশুনি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধারের পর শনাক্তের চেষ্টা
চালান হচ্ছে। সাথে সাথে লাশ মর্গে পাঠানোর তোড়জোড় চলছে বলে তিনি জানান।
আকাশজমিন/আরআর