ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সলঙ্গায় ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৪:২৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক বিক্রেতা গ্রেফতার। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি।

বৃহস্প‌তিবার (১০ জুলাই) র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে জানান, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৯ জুলাই বিকাল ৫ঃ০৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামি ১। মোঃ দুলাল ফকির (২৯), পিতা- মোঃ আব্দুর রহিম ফকির, সাং-মন্ডলপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর