ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মতলব উত্তরে ভাঙ্গা রাস্তা মেরামতে নামলেন ইউপি চেয়ারম্যান মুন্না


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৬:৫৮ পিএম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মেঘনা-ধনাগোদা মহাসড়কের রাস্তার কাজ নিজ অর্থায়নে মেরামত করেছেন উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলার কালির গাছ তলা এলাকায় অতি বৃষ্টির কারণে হওয়া বড় বড় গর্তে বালু দিয়ে রাস্তার মেরামত করা হয়। এতে দুর্ভোগ লাঘব হয় ওই এলাকার সহ আশপাশের প্রায় লক্ষাধিক মানুষের। এ সময় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী শ্রমিকদের সাথে নিজেও মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, চেয়ারম্যান সাহেব নিজ উদ্যোগে এই রাস্তাটি মেরামত করছেন। পাশাপাশি নিজে শ্রমিকদের সাথে কাজ করেছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে। আমরা চাই, আগামী দিনগুলোতেও তিনি জনগণের সঙ্গে থাকুক।

রাস্তা মেরামত প্রসঙ্গে চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন,  অতি বৃষ্টির কারনে পিচ রাস্তার এজিং ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তার প্রশস্ত কমে যায় বিধায় এসব গর্তে সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরণের যান চলতে ব্যাঘাত পেতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের মানুষ চলাচল করে। এজিং-সোল্ডার ভেঙ্গে গর্তে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। লক্ষাধিক মানুষের দূর্ভোগ লাগবে আমার এই ক্ষুদ্র চেষ্টা। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর