ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:৩৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামের এক বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতন, নগদ টাকা, মুঠোফোন এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছে, লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের তিয়শ্রী গ্রামের যুবদল নেতা হানিফ ও বিচিপাড়া গ্রামের আল আমিন। হানিফকে তার নিজ গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা থেকে আটক করা হয়।

জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে মুখোশ পরা কয়েক দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে শহিদুল ইসলাম খোকন ও তার স্ত্রী বিউটি আক্তারের হাত-পা ও মুখ বেঁধে মারপিট করে। পরে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি মুঠোফোন, ট্রাঙ্ক থেকে নগদ ৪৫ হাজার টাকা, স্বর্ণের তৈরি হাতের বালা, কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর শহিদুলকে তার স্বজনরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ব্যাপারে শহিদুল ইসলাম খোকন বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই হানিফ ও তার সঙ্গী আল আমিনকে আটক করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুজনকে আটক করার কথা স্বীকার করেছেন।

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর