ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে পুলিশ কর্মকর্তার মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:৪৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১১ জুলাই)  সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার  রাতে   শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়।  উপ-পরিদর্শক সাঈদুজ্জামান (৪৯) কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের পুত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষনিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগতেছিলেন। শুক্রবার সকালে পুলিশ লাইনে জানাজা নামায শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর