ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

`জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে'


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিজিএমইএ সাবেক সভাপতি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন-জুলাই বিপ্লবের শহীদের পরিবার আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে। জুলাই বিপ্লবের শহীদের অধিকাংশই কোন দলের অন্তর্ভুক্ত নয়। তারা জাতির যোদ্ধা।

 

 তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।

 

 আজ  ১২জুলাই শনিবার বৈষম্যবিরোধী আন্দোলন জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল শহীদ মাহমুদুর রহমান সোহেলসহ সকল বীর শহীদ আহতদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা, তারাবো কাঞ্চন পৌরসভার বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারাণয়গঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা কাজী আব্দুল আহাদ, জাকির হোসেন রিপন, বায়েজিদ প্রধান, আব্দুল মান্নান পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।  পরে শহীদের রুহের মাগফেরাত আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর